দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

শরীয়তপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১১:৪৪আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৪:০০

পারভেজ সরদার

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে পারভেজ সরদার (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত পারভেজের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে। তার বাবার নাম দেলোয়ার সরদার ও মা পারভীন আক্তার।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারভেজ ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। কেপটাউন শহরের একটি দোকানে সেলসম্যানের কাজ করতেন তিনি। স্থানীয় নিগ্রো সন্ত্রাসীরা কিছুদিন আগে তার কাছে চাঁদা দাবি করে। শুক্রবার পারভেজ চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা দোকানে ঢুকে পারভেজকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পারভেজের মামা সুমন আহমেদ কেপটাউনে থাকেন। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মধ্যে কেপটাউন ছিল শান্তির শহর। এখানে কোনও খুন-জখম ছিল না। এর আগে ২ মার্চ আমার মামা জহিরকে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর শুক্রবার আমার ভাগ্নে পারভেজকে গুলি করে হত্যা করা হলো। পুরো আফ্রিকা এখন বাংলাদেশিদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের