গোপালগঞ্জে চোরাই মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ২০:২৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২০:২৯

গ্রেফতার

গোপালগঞ্জে, বাগেরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেট, কাপড়, লুঙ্গি ও নগদ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো.ছানোয়ার হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, বাগেরহাট জেলার সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সৈয়দ হাওলাদারের ছেলে কাউসার হাওলাদার (৩৫), কিশোরগঞ্জ জেলার নিকলী থানার মির্জাপুর গ্রামের মৃত. আক্তার শেখের ছেলে মোতালেব শেখ (৩২), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা চক্করদাসপাড়া গ্রামের মৃত হাচান শেখের ছেলে হেলাল শেখ (৩৩), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রবিউল হোসেন (৩৫), একই উপজেলার সিকিরবাজার গ্রামের কৃষ্ণ সাহার ছেলে পলাশ সাহা (৩০) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের কাজি সিরাজুল ইসলামের ছেলে মেহেদী ইসলাম (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গত ২৫ মার্চ রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া বাজারে গাজী ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশান ও এম এইচ আর এন্টারপ্রইজ নামে দুটি দোকান থেকে মোবাইল সেট ও কাপড়সহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুটে নেয় আন্তঃজেলা চোর চক্রের একটি দল। পরে এ ব্যাপারে অভিযোগ দায়ে হলে প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে গোপালগঞ্জ, বাগেরহাট ও ঢাকার হেমায়েতপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে ওই সব স্থান থেকে আন্তঃজেলা চোর চক্রের ওই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার এলাকার পলাশ বস্ত্রলায় থেকে ৪৮০ পিস শাড়ি, ৪৭৭ পিজ লুঙ্গি, ৫১ পিচ থ্রি-পিস, পর্দার থান কাপড় ও নগদ এক লাখ টাকা এবং মেহেদীর কাছ থেকে ৩১ পিস ওয়ালটন কোম্পানির স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা ১৫/২০টি চুরির ঘটনার কথা স্বীকার করেছে। তাদের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী