মুন্সীগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ২৩:৫৫আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০০:০৩

ইয়াবাসহ গ্রেফতার দু’জন (মাঝে) মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, শনিবার (২০ এপ্রিল) রাত ১১টায় মিরকাদিম পৌরসভার মুরমা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলো, মো. নাছির মিয়া (৪২) ও মো. মোশারফ হোসেন বেপারি (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সদর থানায় ১২টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাছির মিয়া। সে মিরকাদিম পৌরসভার নয়া দিঘির পাথর গ্রামের মো. জানু মিয়ার ছেলে। একই পৌরসভার মুরমা বেপারিবাড়ি এলাকার মৃত ফয়েজ হোসেন বেপারির ছেলে মোশারফ হোসেন। তার বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে সদর থানায়।

র‌্যাব-১১, সিপিসি-১, এর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মিরকাদিম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মুরমা গ্রামের একটি টিনের ঘরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় এক হাজার ৯০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৬০ টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন দরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। মুন্সীগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান