পর্যায়ক্রমে দেশের সব নদী দখলমুক্ত হবে: খালিদ মাহমুদ চৌধুরী

মাদারীপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ০৫:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৭:৩৯

বক্তব্য রাখছেন খালেদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অনেক নদী দখল করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নদী দখলমুক্ত করা হবে। আগামীতে দেশের এক ইঞ্চি নদীও কেউ দখল করতে পারবে না।’

রবিবার (২১ এপ্রিল) বিকালে মাদারীপুরের শিবচরে এলজিইডির বাস্তবায়নে ১০ কোটি টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘের শেখ হাসিনা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খালেদ মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ২০০ ড্রেজার রয়েছে। আগামী একবছরে আরও ২০০ ড্রেজার সংযুক্ত হবে। আগে সনাতন পদ্ধতিতে মাটি কাটা হতো, এখন শেখ হাসিনার আমলে ডিজিটাল পদ্ধতিতে মাটি কাটা হয়।’

তিনি আরও বলেন, ‘দেশের গার্মেন্টস, টেক্সটাইলসহ অন্য ব্যবসায়ীরাও এখন ড্রেজিং ব্যবসায় চলে আসছে। শেখ হাসিনার সরকার দেশের ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করবে।’

নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় সংসদের চিফ হুইফ নুর-ই-আলম চৌধুরী এমপি, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রলয় কান্তি বিশ্বাস, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম