রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ২১:৫০আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তরিকুল ইসলাম (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো তিন এ।
এদিকে দগ্ধ আরও তিনজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
জানা গেছে, সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের উপজেলার সাওঘাট এলাকায় রাবেয়া আক্তার মিলি নামের এক আইনজীবীর তৃতীয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটে। বিস্ফোরণে নিচতলার চারপাশের দেয়াল ভেঙে প্রায় ৫০ থেকে ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে। এসময় পুরো এলাকা কেঁপে উঠে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন এবং তিনজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে শামিম রেজা ও হেলাল বিশ্বাস ওরফে রাকিব হাসপাতালে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ তরিকুল ইসলাম সোমবার বিকালে মারা যায়। একই ঘটনায় আরও তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম