শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১৮:৫৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৮:৫৯

রাঙামাটিতে ৫ জঙ্গির দশ বছরের জেল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায়  দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীনের আদালত এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি ফাইজুর রহমান সুমন আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দীন রকিব।
মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ মে সন্ধ্যায় ফাইজুর রহমান সুমন পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক বাসায় টেলিভিশন দেখতে গিয়ে ওই বাড়ির ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। পরে  শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। এঘটনায় শিশুদের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ফাইজুর রহমান সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। 

আদালতে মামলার দীর্ঘ শুনানি ও রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত আজ  এ রায় ঘোষণা করেন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম