কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ১৭:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:৪১

গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহকে কেন্দ্র করে স্বামীর হাতে খুন হয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। নিহত স্ত্রীর নাম হোসনেয়ারা বেগম (১৬)। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ইমনকে (১৯) আটক করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের স্বামী ইমন পেশায় রাজমিস্ত্রি। ইমন মৃত ইমরান হোসেনের ছেলে। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার ঘোষেরহাট গ্রামে। ৯ মাস আগে সে একই এলাকার হোসনেয়ারাকে বিয়ে করে। এরপর স্ত্রীকে নিয়ে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায় মোজাম্মেল হকের বাড়িতে ভাড়া থাকে। মঙ্গলবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে হোসনেয়ারার সঙ্গে তার ঝগড়া বাধে। একপর্যায়ে হোসনেয়ারাকে গলা চেপে ধরে হত্যা করে সে।

তিনি আরও জানান, পুলিশ বুধবার দুপুরে লাশ উদ্ধার এবং ঘাতক ইমনকে আটক করেছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম