কটিয়াদিতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ২০:৩৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:৪১

কটিয়াদিতে বাজার তদারকি করেন সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাজার তদারকি (অভিযান) করেন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

ইব্রাহীম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করার অপরাধে মসূয়া বাজারের পপি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বেতাল বাজারের মেডিটেক বিজনেস পয়েন্টকে পাঁচ হাজার এবং মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস ও খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে মনির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

জেলা পুলিশের সহযোগিতায় বাজার তদারকি কার্যক্রমে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ওজনে কম দেওয়ায় জরিমানা

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম