ধনবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:২৩

  ধর্ষক

টাঙ্গাইলের ধনবাড়ীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ওয়াসিম নামে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ধনবাড়ী পৌর সভার বণিচন্দবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। 

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে জামালপুর সদরের রশিদপুর শেখপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মাদকাসক্ত ওয়াসিম (২২) ধনবাড়ী পৌর সভার বণিচন্দবাড়ী গ্রামে নিজ বাড়িতে একা পেয়ে ঘুমন্ত ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে তার মাসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে ওয়াসিম পালিয়ে যায়। পরে তারা অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মা বাদী হয়ে ধনবাড়ী থানায় ওয়াসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধনবাড়ী পৌর সভার চালাষ গ্রামে ভাড়া বাসা থেকে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ওই যুবক ধনবাড়ীতে বাসা ভাড়া নিয়ে রাজমিস্ত্রীসহ বিভিন্ন কাজ করতো।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন,‘এ ঘটনায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও শনিবার (২৭ এপ্রিল) সকালে শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম