নেশার টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৫:৪৮

মাদারীপুর মাদারীপুরে নেশার টাকা না পেয়ে চাঁদনী আক্তার (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (২৮ এপ্রিল) সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, বছর খানেক আগে সদর উপজেলার জাজিরা গ্রামের রিয়াদের সঙ্গে বিয়ে হয় পাশের পাঁচখোলা গ্রামের চাঁদনীর। বিয়ের পরেই রিয়াদ নেশার টাকার জন্য চাঁদনীকে মারধর করতো। এ নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার সালিশ বৈঠক করে। কিন্তু এতে আরও বেপরোয়া হয়ে ওঠে রিয়াদ। নেশার টাকা না দেওয়ায় এক পর্যায়ে রবিবার ভোরে চাঁদনীতে পিটিয়ে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অখিল সরকার জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা কামরুল হাসান বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক