রাজবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৭:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:৫১

গ্রেফতার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে শফিকুল ইসলাম বেপারি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুর মা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার শফিকুল ইসলাম বেপারি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সামছু মাস্টারপাড়া গ্রামের মৃত হানিফ বেপারির ছেলে।

মামলার এজাহারে ওই শিশুর মা জানান, তার মেয়ে গোয়ালন্দ উপজেলার কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার সে স্কুলে দেরিতে আসায় স্কুলের শিক্ষক কারণ জিজ্ঞাসা করেন। এ সময় শিশুটি জানায়, এক ব্যক্তি স্কুলে আসা-যাওয়ার পথে তাকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। আজও এই কারণে দেরি হয়েছে। সে ওই ধর্ষকের ভয়ে কাউকে কিছু বলার সাহস পায়নি। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানায়। পরে ওই শিশুর পরিবার গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানায়।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী জানান, ঘটনা শুনে পুলিশের একটি দল ওই ধর্ষককে হাতেনাতে ধরার ফাঁদ পাতে। তারা শনিবার বিকেল ৫টার দিকে ধর্ষক শফিকুল ইসলামকে গ্রেফতার করে। শফিকুলকে আদালতে পাঠানো এবং ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান