গাজীপুরে বিকল্প রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি মেয়রের

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৯:৪৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম (ছবি– প্রতিনিধি)

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘সিটি এলাকার মহাসড়কগুলোকে যানজটমুক্ত করতে চারপাশে বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া, নগরীতে সবুজায়ন করা হবে, নগরীকে দূষণমুক্ত করা হবে ও জলাবদ্ধতা নিরসন করা হবে।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে মহানগরের ধীরাশ্রম এলাকায় জিকে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনতার মুখোমুখী অনুষ্ঠানে নাগরিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব আশ্বাস দেন।

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘এলাকার কারখানার বর্জ্যে যাতে জলাশয় ও নদী দূষণ না হয়, তার জন্য কারখানায় ইটিপি স্থাপনে কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইচ্ছা করলেই একদিনেই নগর উন্নয়ন সম্ভব নয়; এজন্য সময় লাগবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সিটি এলাকায় রাস্তা নির্মাণ, প্রশস্তকরণ, বৃক্ষরোপণ করা হবে। প্রথমে ৮টি থানা এলাকায় কবরস্থান নির্মাণ করা হবে। পরে সব ওয়ার্ডে কবরস্থান করা হবে।

তিনি আরও বলেন, ‘অনলাইনে আমরা এসব কাজের টেন্ডার দিচ্ছি; যাতে পৃথিবীর যেকোনও স্থান থেকে ঠিকাদাররা অংশ নিতে পারেন। মুখ দেখে কাউকে কাজের টেন্ডার দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘কোনও শিক্ষার্থীকে যদি কেউ উত্ত্যক্ত করে, তবে ওই উত্ত্যক্তকারীসহ তার অভিভাবকদের জবাবদিহি করতে হবে, বিচারের আওতায় আনা হবে। সব শিক্ষার্থী নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে।’

বেকারদের কর্মসংস্থানের বিষয়ে মেয়র বলেন, ‘পর্যায়ক্রমে গাজীপুর সিটির নাগরিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল বক্তব্য রাখেন। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা মেয়রকে প্রশ্ন করেন এবং মেয়র সেসব প্রশ্নের জবাব দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম