শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি পারাপার বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০১৯, ২৩:১৭আপডেট : ০২ মে ২০১৯, ২৩:২৩

শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহন (ছবি– প্রতিনিধি)

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দুর্ঘটনার আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডাব্লিউটিএ’র সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ খবর নিশ্চিত করেন।

প্রফুল্ল চৌহান  বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখেছি। তবে জরুরি ভিত্তিতে চলাচলের জন্য দুই-একটি কে-টাইপ ফেরি চালু আছে।’

এদিকে, ফেরি চলাচল বন্ধ রাখায় শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বেড়েছে। রাত সাড়ে ১০টার দিকে ঘাটে ছোট-বড় মিলিয়ে ৪০০ যানবাহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে।

প্রফুল্ল চৌহান জানান, ঘাট এলাকায় প্রায় ৪০০ যানবাহন রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা হবে ৬০-৭০টি। ঘাটে বাস রাখার আর জায়গা নেই। আবহাওয়ার গতিবিধি দেখে পরবর্তীতে ফেরি চালু করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম