ফণীর প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০১৯, ১৭:০৮আপডেট : ০৩ মে ২০১৯, ১৭:২১

ফেরি চলাচল বন্ধ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ৩টা থেকে এই রুটে চলাচলকারী সব ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আজমল হোসেন এবং পাটুরিয়া ঘাটের  ফেরি মেরামত কারখান মধুমতির নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু একথা জানিয়েছেন।

পাটুরিয়া ফেরি সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন হোসেন জানান,  ঘাটে আটকে থাকা যানবাহন পারাপারের জন্য সীমিত আকারে ফেরী চলাচল অব্যাহত ছিল। পরে শুক্রবার বিকাল ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, পাটুরিয়া ঘাটে এ মুহূর্তে প্রায় ৫০টি যাত্রীবাহী বাস ও ১০০ পণ্যবাহী ট্রাক আটকে আছে। এছাড়া ফেরিগুলো নিরপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে।   

বৃহস্পতিবার থেকে ফণীর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। সর্বশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম