কিশোরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০১৯, ১৩:৪৪আপডেট : ০৫ মে ২০১৯, ১৩:৫৭

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জে  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম, আউয়াল মিয়া। আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। রবিবার (৫ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কে জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি কিশোরগঞ্জ থেকে চামড়াবন্দর যাচ্ছিল। আর মোটরসাইকেলটি কিশোরগঞ্জে যাচ্ছিল। পথি মধ্যে জঙ্গলবাড়ি এলাকায় ট্রাবটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানিয়েছেন, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম