মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১১:৪৬আপডেট : ০৭ মে ২০১৯, ১২:৩১

বন্দুকযুদ্ধ

মুন্সীগঞ্জ সদরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১১টি মাদক মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব-১১। এই ঘটনায় মহসিন নামে এক পুলিশ সদস্য আহত হয়।
সোমবার (৬ মে) মধ্যরাতে রামশিং এলাকায় বন্দুকযুদ্ধে এই নিহতের ঘটনা ঘটে। সে গোবিন্দনগর বাঁশতলা রিকাবীবাজার এলাকার বাসিন্দা।
র‌্যাব-১১-এর পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, রামশিং এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। এরপর উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শেষে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ কনস্টেবল মহসিন আহত হন।
তিনি আরও জানান, এসময় একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৫০ পিস ইয়াবা, নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী