শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
০৮ মে ২০১৯, ১১:০৯আপডেট : ০৮ মে ২০১৯, ১১:০৯

শরীয়তপুর শরীয়তপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ মে) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

আসামিরা হলো- শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা গফুর মোড়ল কান্দি গ্রামের চুন্নু মোড়ল (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৪৫), নুরু মোড়ল (৩৫) ও পশ্চিম নাওডোবা আহাম্মেদ চোকিদার কান্দি গ্রামের সেলিম চোকিদার (৩৭) ।

নারী ও শিশু নির্যাত নদমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মির্জা হজরত আলী জানান, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আহাম্মেদ চৌকিদার কান্দি গ্রামের ইলিয়াস চোকদারের মেয়ে রিমা আক্তার (১৩) নিখোঁজ হয়। পরে ১৩ সেপ্টেম্বর বিকালে নাওডোবা মজিদ হাওলাদারকান্দি গ্রামের খোকন হাওলাদারের পরিত্যক্ত ভিটায় পাটকাটি দিয়ে ঢাকা ক্ষতবিক্ষত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা ইলিয়াস চোকদার ১৪ সেপ্টেম্বর বাদী হয়ে জাজিরা থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৮ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ১৪ জন সাক্ষির সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

সরকারি কৌঁসুলি আরও বলেন, আসামী নুরু, চুন্নু, সেলিম শিশুটিকে ধর্ষণ করে এবং স্বপ্না এতে সাহায্য করে। পরে তারা শিশুটিকে হত্যা করে। শিশুটিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ফাঁসির আদেশ দেন এবং প্রত্যেককে অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আসামিদের পক্ষের আইনজীবী আলমগীর হোসেন জানান, রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম