ইউনানি চিকিৎসক এলোপ্যাথিক ব্যবস্থাপত্র দেওয়ায় জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৯, ১৮:০০আপডেট : ০৯ মে ২০১৯, ১৬:৪৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান মানিকগঞ্জে এক ইউনানি চিকিৎসক এলোপ্যাথিক ব্যবস্থাপত্র দেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে মানিকগঞ্জ ওয়ারলেস গেট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে কর্মরত ইউনানি চিকিৎসক শামীম হোসেনকে এলোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়।

এছাড়া সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম