মির্জাপুরে ওজনে কম দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ মে ২০১৯, ২২:২৮আপডেট : ০৮ মে ২০১৯, ২২:৪৪

মূল্য তালিকা দেখছেন ভ্রাম্যমাণ আদালত (ছবি– প্রতিনিধি)

ওজনে কম দেওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হকের নেতৃত্বে এক অভিযানে ওই ব্যবসায়ীকে এই জরিমানা করা হয়।

ইউএনও আবদুল মালেক জানান, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা ও নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য নেওয়ার দায়ে পৌর সদরের কাঁচামাল ব্যবসায়ী মঞ্জুকে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বাজার পরিদর্শনের সময় সব দোকানিকে মূল্য তালিকা দেখিয়ে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের