বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে

জাবি প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৯:০৪আপডেট : ১০ মে ২০১৯, ১৯:২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে ট্রল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে আশুলিয়া থানায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুরে জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর থানায় এ অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ফাহিম হোসেনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বিকৃত এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী ক্যামেলিয়া শারমিন চূড়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগ আনা হয়েছে। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী।    

অভিযোগের বিষয়ে জানতে ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।    

চূড়ার স্ট্যাটাসটি ২০১৭ সালের ১৩ ডিসেম্বর পোস্ট করা। এ বিষয়ে তিনি বলেন, ‘কাউকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে লেখা পোস্ট করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর মানহানির জন্য লেখার প্রশ্নই ওঠে না।’

অভিযোগকারী ছাত্রলীগ নেতা অন্তর বলেন, ‘দুই শিক্ষার্থী ফেসবুকে জাতির জনক এবং প্রধানমন্ত্রীর মানহানির মাধ্যমে যে ধৃষ্টতাপূর্ণ আচরণ দেখিয়েছেন আমি রাষ্ট্রীয় আইনে তার বিচার চাই। ক্যামেলিয়া শারমিন বিভিন্ন সময় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সম্পর্কে কুরুচিপূর্ণ লেখা ফেসবুকে পোস্ট করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আমি লিখিত অভিযোগ দেবো।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ‘অভিযোগ নেওয়া হয়েছে। তবে তা এখনও মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ফেসবুকে আলোচনার মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ। বঙ্গবন্ধু  ও ৭ মার্চের ভাষণ নিয়ে ট্রল করা দুঃখজনক ও হতাশাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হবে।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি