মানিকগঞ্জে কেমিক্যাল দেওয়া দুই হাজার কলা জব্দ

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০১৯, ১৭:৪৭আপডেট : ১২ মে ২০১৯, ১৭:৪৭

মানিকগঞ্জে কেমিক্যাল দেওয়া দুই হাজার কলা জব্দ মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে কলা। ব্যবসায়ী আবুল কাসেমের আড়ৎ থেকে কেমিক্যাল দেওয়া প্রায় দুই হাজার কলা জব্দ ও পরে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল রবিবার (১২ মে) সাটুরিয়া উপজেলার বাসস্ট্যান্ড বাজারে ফলের দোকানে অভিযান চালান ।
মানিকগঞ্জে কেমিক্যাল দেওয়া দুই হাজার কলা জব্দ ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সাটুরিয়া বাজার এলাকার আইসক্রিম ফ্যাক্টরিতে মিল্ক পাউডার, ঘন চিনি, ময়দা, কোকো পাউডার, ফ্লেভার দিয়ে তৈরি করছে নিম্নমানের আইসক্রিম। অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল ও অনুমোদনহীন দুধ, চিনি দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে পপুলার আইসক্রিম কারখানাটি সিলগালা করা হয়। এছাড়া ৪৩ ধারা অনুযায়ী ওই ফ্যাক্টরির মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ধ্বংস করা হয় কেমিক্যাল মিশ্রিত চকলেট। জব্দ করা হয় ফ্লেভার, ঘন চিনি ইত্যাদি।
তিনি আরও বলেন, মেসার্স আবু বক্কর ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স চাঁন মিয়া ফল ভান্ডারকে ৪০ ধারায় ৫০০ টাকা এবং মেসার্স আজহার ফল ভান্ডারকে ৩৮ ধারায় ৩ হাজার টাকাসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম