ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই কারখানা সিলগালা

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৬:২২আপডেট : ১৪ মে ২০১৯, ০৬:২৪

জব্দ সেমাই কিশোরগঞ্জ সদরে ভেজাল খাদ্য তৈরির অভিযোগে দুটি অবৈধ কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দুই কারখানার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলার স্বল্পমারিয়া এলাকায় আফমিম ফুড প্রোডাক্টস ও রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসে সোমবার (১৩ মে) দুপুরে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোদাদাত হোসেন জানান, রাদিত সামিয়া প্রোডাক্টসের মালিক রফিকুর রহমানকে ভেজাল সেমাই উৎপাদনের অপরাধে দুই লাখ ও চানাচুর কারখানা মালিক দেলোয়ার হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা দুটির সব উৎপাদিত খাদ্য জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুমোদন না থাকায় কারখানা দুটিও সিলগালা করে দেওয়া হয়। এসব পণ্য ঈদকে সামনে রেখে তৈরি করা হচ্ছিল।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম