স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ মামলার আরেক আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ মে ২০১৯, ১০:১৭আপডেট : ১৭ মে ২০১৯, ১০:১৭

স্বামীর সামনে স্ত্রীকে সংঘদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি উজ্জল মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মে) সকালে টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনর্চাজ মোশারফ হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

মোশারফ হোসেন জানান,গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে শহরের দেওলা এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়। উজ্জল টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ফৈলারঘোনা গ্রামের ফরজ আলীর ছেলে।

প্রসঙ্গত,গত ১২ এপ্রিল রাতে বাবার বাড়ি কালিহাতি থেকে কর্মস্থল মির্জাপুরের গোড়াই যাওয়ার পথে সদরের টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডের কোদালিয়া এলাকার একটি জঙ্গলে স্বামীকে বেঁধে রেখে রাতভার স্ত্রীকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে স্বামী ছুটে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার ও জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে। পরে ওই নারীর স্বামী বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম