মিঠামইনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৯, ১৬:০৩আপডেট : ১৭ মে ২০১৯, ১৬:১৬

বন্দুকযুদ্ধ কিশোরগঞ্জের মিঠামইনে পুলিশ সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি তাদের। বৃহস্পতিবার (১৬ মে) রাতে উপজেলার ঘাগড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মিঠামইনের ঘাগড়ার খুনু মিয়ার ছেলে খায়রুল ইসলামকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে থানায় নিয়ে আসার পথে আত্মীয়-স্বজনসহ মাদক ব্যবসায়ীরা পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ খায়রুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের এসআই নাজমুল ইসলাম ও এএসআই নূরু মোল্লা গুরুতর আহত হন। পরে খায়রুলকে ধরতে রাত তিনটার দিকে একই ইউনিয়নের সাবাসপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ঘাগড়া বাজারের গুরুস্থান এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় খায়রুল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশের দু’জন সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ খায়রুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানায় মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দু’টি মামলার প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের