উপজেলা পরিষদ নির্বাচন: কালুখালীতে নৌকার টিকিট পেলেন কাজী সাইফুল

রাজবাড়ী প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৭:৫৬আপডেট : ২০ মে ২০১৯, ১৭:৫৭

কাজী সাইফুল ইসলাম পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ১৮ জুন অনুষ্ঠিত হবে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে প্রচার-প্রচারণা ও দলের স্থানীয় নেতাকর্মীসহ কেন্দ্রে যোগাযোগ করতে থাকেন। তবে অন্য কোনও বড় রাজনৈতিক দলের প্রার্থীদের এখন পর্যন্ত নির্বাচনি মাঠে দেখা যায়নি।
এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
রবিবার (১৯ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। দলটির উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কাজী সাইফুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এছাড়া স্থানীয় সাংসদ, জেলা, উপজেলা ও ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ফের বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করতে চাই।’ আগামী ১৮ জুন নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
উল্লেখ্য, রাজবাড়ীর পাঁচটি উপজেলার চাটিতে তৃতীয ধাপে ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ১৮ জুন পঞ্চম ও শেষ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন। ২০১০ সালে সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালুখালী উপজেলা । এবারের নির্বাচনের মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম