নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৯:৫৩আপডেট : ২০ মে ২০১৯, ১৯:৫৩

নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর ভূঁইয়ারবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার (১৯ মে) রাত ১১টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলো, আবু সাঈদ (২৪) ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী (২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা জানান, আবু সাঈদ পড়াশুনার পাশপাপাশি ২০১৫ সালের দিকে অনলাইনে কাপড়ের ব্যবসা শুর করে। সে বিভিন্ন মাহফিলে যেতো। পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী পোস্ট পড়ে এবং ইউটিউব-এ বিভিন্ন জঙ্গিবাদী ভিডিও দেখে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। পরবর্তিতে কথিত বড় ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে সাঈদ। এখানে যোগদানের পর সে সংগঠনের দাওয়াতি কাজ করতো। সে ফেসবুক ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখা পোস্ট এবং তা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতো।
র‌্যাব আরও জানায়, আবু সাঈদ নারায়ণগঞ্জের আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক হিসেবে কাজ করতো। আবু সাঈদ ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী দুজনের বাসা একই এলাকায়। এই সুবাদে সাঈদের মাধ্যমে মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে। সে আনসার আল ইসলামের দাওয়াত পাওয়ার পরে সংগঠনটির পক্ষে দাওয়াতি কাজ করতো ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করতো বলে জানা যায়। এছাড়াও মাহাদী সংগঠনটির ইয়ানত কালেকশন করতো বলে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম