কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ২০:৩১আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৪৮

কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকের ধান কাটায় সহযোগিতা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় হাসেম বেপারীর জমির ধান কেটে কৃষকদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টা থেকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল ধান কাটা কর্মসূচি শুরু করেন। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এতে অংশ নেন।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, ‘ধান কাটা শ্রমিকের মজুরির চেয়ে ধানের দাম কম হওয়ায় কৃষকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল থেকে কৃষকদের সহযোগিতা করতে সিরাজদিখানে ধান কাটা কর্মসূচি পালিত হয়। পরে বিকালে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতারা এতে অংশ নেন।’

কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এছাড়া দিনব্যাপী এ কর্মসূচিতে আরও সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি লিজু আহমেদ, সাধারণ সম্পাদক আবির আহাম্মেদ সৈকত, লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব বাসার, সাধারণ সম্পাদক শেখ শাওন, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমনসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

/এআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম