ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে জুতার দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৯, ২০:২০আপডেট : ৩০ মে ২০১৯, ২০:৩৪

আরিফ গ্যালারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে মানিকগঞ্জ শহরে আরিফ গ্যালারি নামে একটি জুতার দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আরিফ গ্যালারিতে জুতা, স্যান্ডেল, ব্যাগসহ বিভিন্ন পণ্য থাইল্যান্ড ও চায়নায় তৈরি বলে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। নিজেরা বেশি মূল্যের ট্যাগ বসিয়ে সেগুলো বিক্রি করছিল। কিন্তু এর পক্ষে কোনও কাগজপত্র তারা দেখাতে পারিনি। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার সংরক্ষণ ও নিষিদ্ধ মোল্লা লবণ দিয়ে রান্না করার দায়ে রাইজিং গ্রুপ ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন—জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান, সাটুরিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।



/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম