ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি
৩১ মে ২০১৯, ০১:১৬আপডেট : ৩১ মে ২০১৯, ০১:১৮

নরসিংদী নরসিংদীর মাধবদীতে বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রহমান (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মদনগঞ্জ-নরসিংদী সড়কের মাধবদী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নের দরগাকান্দা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহ বাজার এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক মাধবদী শহরে প্রবেশ করছিল। মাধবদী বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। তখন ট্রাকটি মাধবদী ফায়ার সার্ভিসের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম