ট্রাক্টর চাপায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১৭:১৩আপডেট : ৩১ মে ২০১৯, ১৭:১৫

রাজবাড়ী রাজবাড়ীতে ট্রাক্টরের চাপায় মৌ আক্তার (২২) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা মোমিন শেখ। শুক্রবার (৩১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার এসআই হাবিব জানান, ট্রাক্টরটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরের ড্রাইভার হজরত আলীকে আটকের চেষ্টা চলছে।

স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জানান, মৌ শুক্রবারের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।

মৌ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘুনারঘাট পদমদী গ্রামের আসাদ শেখের স্ত্রী। তার বাবা মোমিন শেখ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পুইজরী গ্রামের রাজবাড়ী কোটের পেশকার।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম