সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনুন: দুদু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০১৯, ২২:০৫আপডেট : ০২ জুন ২০১৯, ২২:২১

 

সামসুজ্জামান দুদু (ফাইল ছবি) ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনুন। আর সেটা করলে আপনারা দেশ থেকে পালানোর পথ পাবেন না।’

রবিবার (২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। যারা তাকে অস্বীকার করেন, তারা দেশের গণতন্ত্রকে অস্বীকার করেন।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশে এখন মানুষের কোনও অধিকার নেই। কেউ কোনও কথা বলতে পারে না। কোনও সময় বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাই হয়নি। এখন তা হয়।’

বিএনপির এই নেতা বলেন,‘খালেদা জিয়া লড়াই করে স্বৈরতন্ত্র হটিয়ে গণতন্ত্র এনেছিলেন। আর তাকেই এখন মিথ্যা অভিযোগে দেড় বছর ধরে জেলে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন করেই মুক্ত করতে হবে।

সামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা যখন কোনও ইস্যুতে মাঠে নামবে, দেখবেন হাজার হাজার, লাখ লাখ মানুষ আপনাদের পেছনে এসে দাঁড়াবে। আওয়ামী লীগ সরকারে আমলে যেভাবে টাকা পয়সা লুটপাট হচ্ছে, শেয়ার বাজারের কত টাকা পাচার হয়ে যাচ্ছে, তার কোনও হিসাব নেই। এ জন্য কত বছরের জেল হওয়া উচিৎ, সেটা অংকে হিসাব করে বলা যাবে না।’

মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদল নেতা আবুল কায়সার আশা।

 

/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান