ঈদকে সামনে রেখে পরিবহনে চাঁদাবাজি, আটক ১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০১৯, ১৯:২৩আপডেট : ০৩ জুন ২০১৯, ১৯:৩৭

পরিবহনে চাঁদাবাজির সময় আটক ব্যক্তিরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে পরিবহনে চাঁদাবাজি এবং যাত্রী হয়রানির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার (৩ জুন) ভোর থেকে দুপুর একটা পর্যন্ত সদর উপজেলার সোনারগাঁও থানার কাঁচপুর, মদনপুর এবং সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় মহাসড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। র‌্যাব এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখ ছয় হাজার টাকা জব্দ করে।

পরে কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানায়।

আটকদের মধ্যে রয়েছেন- মোশারফ, শামীম, রাব্বী ওরফে বাবর, খোরশেদ আলম ইমন, কাজী এরশাদুজ্জামান, আবদুল কাদের সুমন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আবদুস সালাম, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মহসিন মিয়া, মনসুর আলী, আরশাদ মোল্লা, জহুর আকন্দ, ওমর ফারুক, হুমায়ুন কবীর, হাসান কাউছার এবং মনিরুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাব তৎপর রয়েছে। এ ধারাবাহিকতায় র‌্যাবের গোয়েন্দা দল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব শুক্রবার অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ১৯ জনকে চাঁদা অদায়ের সময় হাতেনাতে আটক করে।

প্রসঙ্গত, গত ৩১ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট চাঁদাবাজির সময় অর্ধলক্ষাধিক টাকাসহ পরিবহন চাঁদাবাজ চক্রের ১৩ জনকে আটক করে র‌্যাব।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম