গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি
০৪ জুন ২০১৯, ০৩:৫৬আপডেট : ০৪ জুন ২০১৯, ০৪:১৩

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর উত্তরপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন। যাদের পাঁচ জন মাইক্রোবাসের যাত্রী। সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—জেলার কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার মকিত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২৫) ও একই এলাকার সৈয়দ লিটনের ছেলে সৈয়দ ওয়ালিদ (২২)।

হযরত আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে ঈদের বাজার সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নয়ন ও ওয়ালিদসহ তিন জন। এ সময় গোপীনাথপুর উত্তরপাড়া এলাকায় খুলনাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও ওয়ালিদ মারা যান। আহত হন অপর আরোহী। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে পাঁচ যাত্রী আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান