বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ১১:১৮আপডেট : ০৫ জুন ২০১৯, ১৫:৪৩

ফরিদপুর ফরিদপুর জেলার সদর উপজেলার ধুলদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। বুধবার (৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঢাকা কলেজের দর্শন বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার আজাদ সৈকত (২০), গাড়ির চালক খুলনা জেলার দৌলৎপুরের শুকর আলী (৩৫), ফরিদপুরের মধুখালীর ছুরমান মোল্লা (৩২), আলফাডাংগার শাহাবুদ্দিন মৃধা (৩৫) এবং মাগুরা জেলার শালিকার মালেক মাঝি (৪৮)।

কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এ কে ট্রাভেলস নামে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চার জন নিহত হন। এ ঘটনায় আহত ১৮ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত পাঁচজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ এস আই জয়নুল ইসলাম জানান, দ্রুতগতিতে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম