ঘাটাইলে মালিকানা দাবি করে মসজিদে তালা!

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০১৯, ০৫:৪৫আপডেট : ১০ জুন ২০১৯, ০৫:৪৮

 মালিকানা দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশি সংস্থা নির্মিত একটি মসজিদে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চরবকশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মসজিদে নামাজ আদায় করতে পারছেন না স্থানীয় মুসল্লিরা। গ্রামের আব্দুস ছালাম নামে এক ব্যক্তি মসজিদের মালিকানা দাবি করে তালা ঝুলিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

স্থানীয়রা জানান, উপজেলার চর বকশিয়া গ্রামে কুয়েতের একটি সংস্থার অর্থায়নে ২০১৫ সালে মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণের সময় দুবাই প্রবাসী ওই এলাকার বেলাল হোসেনও মসজিদে অনুদান দেন। নির্মাণের পর থেকে গ্রামের মুসল্লিরা মসজিদটিতে নামাজ আদায় করছেন। তবে সম্প্রতি দুবাই প্রবাসী বেলাল হোসেন ও তার ভাই আব্দুস ছালাম মসজিদটি নিজেদের বলে দাবি তোলেন। ছালাম মসজিদ পরিচালনা কমিটি ভেঙে দেন। এমনকি ইমামও বদলে ফেলেন। পরে মসজিদটি নিজেদের দখলে নিতে তালাও ঝুলিয়ে দেন।

স্থানীয়রা অভিযোগ করেন, মসজিদে নিজেদের তালা ঝোলানোর পর থেকেই নিজের খেয়ালমতো মসজিদ পরিচালনা করছেন ছালাম। নামাজের সময় তালা খুলে নতুন নিয়োগ করা ইমামকে নিয়ে তিনি নামাজ আদায় করছেন। অন্য কাউকে মসজিদে যেতে দিচ্ছেন না।

স্থানীয় হেলাল উদ্দিনসহ বেশ কয়েকজন বলেন, ‘এলাকার মুসল্লিদের ওই মসজিদে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে না। ঘটনার প্রতিকার চেয়ে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছেন।’

এদিকে আব্দুস ছালাম মসজিদে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন, ‘শুধু বিদেশি অর্থে মসজিদ নির্মাণ হয়নি, আমার ভাই বেলাল হোসেনও বিপুল টাকা দিয়েছেন। আমাদের জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সড়কের সঙ্গে মসজিদ হওয়ায় চুরির সম্ভাবনা রয়েছে। এ জন্য শুধুমাত্র নামাজের সময় তালা খুলে দেওয়া হয়।’

এ বিষয়ে উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ হোসেন জানান, মসজিদে তালা দেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পারিবারিক কারণে এমন জটিলতার সৃষ্টি হয়েছে, বিষয়টি সমাধানে বসা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম