বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ১৫ জুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৯, ২২:০৫আপডেট : ১১ জুন ২০১৯, ২২:৩৯

বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ফাইনাল ম্যাচে ক্যামব্রিয়ান স্কুল ঢাকার মুখোমুখি হবে গাজীপুরের অগ্রণী উচ্চ বিদ্যালয়। 

ফাইনাল ম্যাচের উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ জুন সকাল ৯টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। প্রতিমন্ত্রী মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। এছাড়া দর্শকদের জন্য মাঠে বসে সরাসরি খেলা দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দর্শকদের থেকে বিশ্বকাপ খেলা দেখার সৌভাগ্যবানকেও নির্বাচন করা হবে।

ক্যামব্রিয়ান স্পোর্টস ইনস্টিটিউটের তত্ত্বাবধায়নে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে গত ১৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হয়। এতে ১৬টি গ্রুপে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪টি দল অংশ নেয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম