সেই মসজিদের তালা খুলে দিলেন ইউএনও

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ১৯:১৬আপডেট : ১৩ জুন ২০১৯, ২৩:৩৯

সেই মসজিদের তালা খুলে দিলেন ইউএনও টাঙ্গাইলের ঘাটাইলে মালিকানা দাবি করে তালা ঝুলিয়ে দেওয়া সেই মসজিদটি খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলামের হস্তক্ষেপে মসজিদটি খুলে দেওয়া হয়। এরপর থেকে ওই মসজিদে স্বাভাবিকভাবে নামাজ আদায় করছেন মুসল্লিরা।

এর আগে, ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চরবকশিয়া গ্রামে নির্মিত একটি মসজিদের মালিকানা দাবি করে আব্দুস ছালাম। তিনি মসজিদে তালা দিয়ে নিজের দখলে নেওয়ার পায়তারা চালান। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবেদনটি নজরে আসায় মসজিদের তালা খুলে দিতে গত ১০ জুন লিগ্যাল (আইনি) নোটিশ পাঠান মো. মেহেদী হাসান নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তবে লিগ্যাল নোটিশটি এখনও পৌঁছায়নি বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল বলেন, ‘মসজিদে তালা দেওয়ার বিষয়টি জানতে পেরে খোলার নির্দেশ দিয়েছি। বর্তমানে মুসল্লিরা সেখানে স্বাভাবিকভাবে নামাজ আদায় করছেন।’

প্রসঙ্গত, উপজেলার চর বকশিয়া গ্রামে কুয়েতের একটি সংস্থার অর্থায়নে ২০১৫ সালে মসজিদ নির্মাণ করা হয়। নির্মাণের সময় দুবাই প্রবাসী ওই এলাকার বেলাল হোসেনও মসজিদে অনুদান দেন। নির্মাণের পর থেকে গ্রামের মুসল্লিরা মসজিদটিতে নামাজ আদায় করছেন। তবে সম্প্রতি দুবাই প্রবাসী বেলাল হোসেন ও তার ভাই আব্দুস ছালাম মসজিদটি নিজেদের বলে দাবি তোলেন। ছালাম মসজিদ পরিচালনা কমিটি ভেঙে দেন। এমনকি ইমামও বদলে ফেলেন। পরে মসজিদটি নিজেদের দখলে নিতে তালাও ঝুলিয়ে দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম