ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের কার্যক্রম

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
২১ জুন ২০১৯, ১৭:৩১আপডেট : ২২ জুন ২০১৯, ০৯:১২

রেলস্টেশনের ঝুঁকিপূর্ণ ভবন  মরণ ফাঁদে পরিণত হয়েছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনের ভবনটি। বহু বছরের পুরনো ভবনটির সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে স্টেশনের কার্যক্রম। ফলে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, শিল্পসমৃদ্ধ ঘোড়াশাল শহরে হাজারও মানুষের বাস। এখানে রয়েছে দেশের বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, দু’টি সার কারখানা, দু’টি সিমেন্ট কারখানা, প্রাণ-আরএফএল গ্রুপের তিনটি কারখানা, তিনটি জুটমিল, পেপার মিল, ডাইং, সিলিন্ডার গ্যাস ও রড ফ্যাক্টরিসহ অসংখ্য ছোট বড় কারখানা।

এসব কারখানায় দেশের বিভিন্ন জেলার প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। পলাশ উপজেলা থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতিনিয়ত হাজারও যাত্রী যাতায়াত করেন। তাদের মধ্যে  বেশিরভাগ যাত্রীই ট্রেনের ওপর নির্ভরশীল। এই স্টেশনটি ঝুঁকিপূর্ণ হলেও  বাধ্য হয়েই ট্রেনে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

রেলস্টেশনের ঝুঁকিপূর্ণ ভবন  ঘোড়াশাল বাজার এলাকার আমির হোসেন জানান, সড়কপথে যানজটের ভোগান্তির কারণে ট্রেনে প্রতিদিন ঢাকা আসা-যাওয়া করি। এই স্টেশনের পুরাতন ভবনটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ভবনের নিচতলার ছাদের পলেস্তারা খসে পড়ছে। এছাড়াও ভবনটির কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনও সময়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই স্টেশন থেকে নিয়মিত ঢাকা যাতায়াতকারী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের আশরাফুল আলম গাজী বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ যদি স্টেশনের পুরাতন এই ভবনটির সংস্কার করতে না পারেন তাহলে যেনও  এটি পরিত্যক্ত ঘোষণা করেন। কারণ পাশেই একটি নতুন স্টেশনে ভবনের কাজ শেষ হয়েছে। অথচ সেটিকে চালু না করে ঝুঁকিপূর্ণ ভবনে স্টেশনের কার্যক্রম চালানো হচ্ছে।

এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘প্রধান প্রকৌশলীর অনুমতি ছাড়া এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক