মুকসুদপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১৯:৩৮আপডেট : ২২ জুন ২০১৯, ১৩:২৩

গ্রেফতারের প্রতীকী ছবি গোপালগঞ্জের মুকসুদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরকিন মোড়ল (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা এসব তথ্য জানান।

মোস্তফা কামাল পাশা জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মুকসুদপুরের একটি গ্রামের উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় বাইসাইকেলে ঘুরানোর লোভ দেখিয়ে তাকে বাড়ির পাশের একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে আরকিন। পরে শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন তারা।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বৃহস্পতিবার (২০ জুন) মুকসুদপুর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ আরকিনকে গ্রেফতার করে।

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান