নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, একই পরিবারের তিনজন নিহত

ফরিদপুর প্রতিনিধি
২১ জুন ২০১৯, ২০:১৯আপডেট : ২১ জুন ২০১৯, ২০:২৮

খাদে পড়ে উল্টে যাওয়া মাইক্রোবাস (ছবি– প্রতিনিধি)

ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কোমরপুর সেনা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালী থানার ওসি এএফএম নাছিম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন– বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের দেউলি গ্রামের আসলাম মোল্লা (৫০), তার মা মহিরুন নেছা (৬৮) ও বোন আসিয়া বেগম ( ৪৭)। নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীণ জুয়েলার্সের অংশীদার।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ ঢাকা থেকে বোয়ালমারীতে আসছিলেন আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দেড়টার দিকে ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনা ক্যাম্পের সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আসলাম মোল্লাসহ দুইজন নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।

ওসি এএফএম নাছিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাসদস্যদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ফমেকের ট্রমা সেন্টারে ভর্তি করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম