জিন তাড়ানোর ছলে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১২:২৩আপডেট : ২২ জুন ২০১৯, ১২:২৩

জিন তাড়ানোর ছলে ধর্ষণের চেষ্টা, মুয়াজ্জিন কারাগারে

টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জিন তাড়ানোর ছলে ধর্ষণ চেষ্টা মামলায় রুহুল আমিন (৩৫) নামে এক মুয়াজ্জিনকে শুক্রবার (২১জুন) দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুন) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়কা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওই শিশুর মা বাদী হয়ে গত সোমবার (১৭ জুন) মুয়াজ্জিন রুহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শিশুটি উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত রুহুল আমীন উপজেলার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা সদরে।
মামলা সূত্রে জানা যায়,‘গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ওই মুয়াজ্জিন মেয়েটির বাড়িতে যায়। এ সময় ওই মেয়েটিকে জিনে ধরেছে এবং তাকে ঝাড়ফুঁক দিয়ে জিন তাড়াতে হবে বলে তার পরিবারকে জানান। পরে মেয়েটিকে আলাদাভাবে একটি ঘরে  নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার ছলে তার চোখে-মুখে সরিষার তেল ঢেলে দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে যায়। তখন ওই মুয়াজ্জিন দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে গণপিটুনি দেয়। পরে স্থানীয় মাতাব্বরদের সহযোগিতায় মুয়াজ্জিন পালিয়ে যায়।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন,‘ধর্ষণ চেষ্টা মামলায় রুহুল আমিনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম