গাজীপুরে ইয়াবা ব্যবসায়ী দুই ভাই গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ০৯:১৮আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৪৩

ইয়াবাসহ গ্রেফতার দুই ভাই

গাজীপুরে ইয়াবা ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবাসহ নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিকালে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেনান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো, কুড়িগ্রাম জেলার রৌমারী থানার মণ্ডলপাড়া এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো.সোহানুর রহমান ওরফে সুজন (৩৫) ও মো. সোহেল রানা (২৮)। তারা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ দক্ষিণ পাড়া এলাকার জবেদা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-১ এর ওই কর্মকর্তা জানান, ‘কোনাবাড়ির আমবাগ দক্ষিণ পাড়া মেম্বার মোড় এলাকায় রবিবার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছে বলে তারা সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সোহানুর রহমান ওরফে সুজন ও তার ভাই সোহেল রানাকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫টি জিপার ব্যাগ থেকে ২ হাজার ৯২০ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক আমদানি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩ জনকে ছুরিকাঘাত   
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে