‘সিরিয়াল রেপিস্ট’ আরিফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ১৯:০৬আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৯:৫০

২০ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আরিফুল

সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার অক্সফোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষক ‘সিরিয়াল রেপিস্ট’ আরিফুল ইসলাম একাধিক ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে তিনি এ জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ জানান, কান্দাপাড়া এলাকার অক্সফোর্ড হাইস্কুলের সহকারী শিক্ষক আরিফুল আপত্তিকর ছবি তুলে ও গোপন ভিডিও ধারণের মাধ্যমে ২০-এর অধিক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে। তিনি এ সুযোগে শিক্ষার্থীদের একাধিকবার ধর্ষণ করে। গত ২৪ জুন শিক্ষক আরিফুল স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। ওই শিক্ষার্থী বিষয়টি তার বাবা-মা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানায়। পরে বিষয়টি র‌্যাব-১১ কার্যালয়কে অবহিত করলে ২৭ জুন স্কুলে অভিযান চালিয়ে তারা আরিফুলকে গ্রেফতার করে।

এ ঘটনায় ডিএডি আব্দুল আজিজ বাদী হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে আরিফের বিরুদ্ধে একটি এবং অন্য আইনে আরেকটি মামলা দায়ের করেন। এছাড়া এক শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় আরিফুলের বিরুদ্ধে মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহীন শাহ পারভেজ আরও জানান, এই দুই মামলায় আরিফুল তিন দিন করে মোট ছয়দিনের রিমান্ডে ছিল। রিমান্ডের তিন দিনের মাথায় তিনি আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে হাজির করা হলে তিনি একাধিক শিক্ষার্থীকে ফাঁদে ফেলে, পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে, আবার কাউকে পরীক্ষার খাতায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে বাসায় ডেকে ধর্ষণ করার কথা স্বীকার করে। জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠান।

আরও পড়ুন:
‘শিক্ষক আরিফ একজন সিরিয়াল রেপিস্ট’

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম