অক্সফোর্ড স্কুলে সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৯:৫২আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:২০

সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড স্কুল সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া অক্সফোর্ড স্কুলের একাধিক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ‘সিরিয়াল রেপিস্ট’ সহকারী শিক্ষক আরিফুল ইসলাম এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জেলে রয়েছেন। তবে তাদের গ্রেফতারের পর স্কুলটি বন্ধ রয়েছে। গ্রেফতার প্রধান শিক্ষকের স্ত্রীর দাবি স্থানীয় একটি প্রভাবশালী মহল স্কুলটি খুলতে বাধা দিচ্ছে। স্কুলটি খুলে দিলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে শঙ্কায় প্রকাশ করেছেন অভিভাকরা। তারা বলছেন, বছরের মাঝপথে এসে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা কোথায় ভর্তি হবে, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তারা।

অভিযোগ রয়েছে, অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আরিফুল ইসলাম ২০ জনের মতো ছাত্রীকে তার ব্যক্তিগত ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেছেন। এক শিক্ষার্থীর অভিভাবক র‌্যাব-১১ কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করলে গত ২৭ জুন স্কুলটিতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাব শিক্ষক আরিফুল ও তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুল আজিজ বাদী হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে সহকারী শিক্ষক আরিফুল এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন। অন্যদিকে নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষক আরিফুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরই মধ্যে রিমান্ডে থাকা অবস্থায় একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের দায় শিকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত আরিফুল। আদালত তাকে জেল হাজাতে পাঠিয়েছেন।

ঘটনার পর অক্সফোর্ড স্কুল বন্ধ ও দুই শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্ত্রী শাহিনা চৌধুরির অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল স্কুলটি খুলতে বাধা দিচ্ছে। তারা ইন্ধন দিয়ে এলাকার লোকজনকে উত্তেজিত করে রেখেছে। তারা মাবনবন্ধন করে স্কুল খুললে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। যে কারণে ভয়ে স্কুল খোলা যাচ্ছে না।

তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। আমার স্বামী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং অভিযুক্ত শিক্ষক আরিফুল জেলে রয়েছেন। তারা অপরাধ করলে শাস্তি হবে। কিন্তু অক্সফোর্ড স্কুল কোনও অপরাধ করেনি। শিক্ষকের অপরাধের কারণে স্কুল বন্ধ থাকতে পারে না।

তিনি আরও বলেন, চলতি মাসে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হওয়ার কথা। কিন্তু স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি স্কুল খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া জানান, অক্সফোর্ড স্কুলের শিক্ষক আরিফুল যে অপকর্ম ঘটিয়েছেন তা স্থানীয় এলাবাসী মেনে নিতে পারছে না। যে কারণে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে স্কুলটি বন্ধ রাখার দাবি জানিয়েছে।

তিনি বলেন, স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে না। কারণ ওই স্কুলের পাশে আরও বেশ কয়েকটি স্কুল রয়েছে। ছাত্রছাত্রীরা চাইলে ওইসব স্কুলে ভর্তি হতে পারবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদল নেতা ইকবাল হোসেন অভিযোগ করেন, অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষকের আশ্রয়-প্রশ্রয়ে শিক্ষক আরিফুল শিক্ষার্থীদের ধর্ষণ করেছে।

স্কুল খুলে দেওয়ার বিষয়ে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, স্কুলের বিষয়ে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। অক্সফোর্ড স্কুল খুলে দেওয়ার জন্য র‌্যাব কাজ করছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, স্কুল খুলতে বাধা দেওয়া বা ভয়ভীতি দেখানোর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, পাঁচশ’ শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। কেউ যদি স্কুল খুলতে ভয় দেখিয়ে থাকে সেটা জেলা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম