নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চার মেয়র প্রার্থী, ৩৩ কাউন্সিলর ও ছয় নারী কাউন্সিল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও কাঞ্চন পৌরসভা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান এ ঘোষণা দেন। সোমবার দুপুরে উপজেলা মিলানয়তন মনোয়নপত্র বাছাই করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাঞ্চন পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা, সাবেক মেয়র কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ভূইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তথ্য গোপন করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমানের মনোয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছয়জনের মনোনয়পত্র বৈধ বলে গণ্য করা হয়।
আগামী ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহার ও ২৫ জুলাই (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








