গোপালগঞ্জে পাঁচ বছরেও ঠিকমতো চালু হয়নি ২৮ প্রাথমিক বিদ্যালয়

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
০৪ জুলাই ২০১৯, ১৪:৫৮আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৫:০৬

ক্লাসরুমে কাপড় শুকানো হচ্ছে ২০১০ সালের জুনে ‘বিদ্যালয়বিহীন এক হাজার ৫০০ গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ নামে প্রকল্প হাতে নেয় সরকার। ওই প্রকল্পের আওতায় গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় ২৮টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। তবে, শিক্ষক সংকটে এসব বিদ্যালয় পুরোপুরি চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

কোনও শিক্ষক নিয়োগ না দেওয়ায় এই বিদ্যালয়টি বন্ধ থাকে জানা যায়, সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের তিনটিসহ পাঁচটি বিদ্যালয় ভবন নির্মাণ ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হয়। কিন্তু এখনও কোনও শিক্ষক নিয়োগ হয়নি। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। যদিও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, দ্রুতই চালু করা হবে এসব বিদ্যালয়।

বিদ্যালয়ের বারান্দায় শুয়ে আছে ছাগল স্থানীয়রা জানান,বিদ্যালয় চালু না হওয়ায় জালালাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামের শিক্ষার্থীদের প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বিদ্যালয়ে যেতে হয়। এতে শিশুদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় নির্মাণ হলেও চালু না হওয়ায় হতাশ স্থানীয়রা। কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোনও প্রতিকার মিলছে না। এছাড়া দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে ভবনগুলোর চেয়ার, টেবিল, বেঞ্চসহ প্রয়োজনীয় সামগ্রী।

দূরের স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৮টি স্কুলের মধ্যে কোনও শিক্ষক নেই (চালু হয়নি) পাঁচটিতে, একজন করে আছেন ৯টি স্কুলে, দু’জন করে একটিতে, তিন জন করে ছয়টিতে, চার জন করে তিনটিতে এবং পাঁচ জন করে শিক্ষক আছেন চারটি স্কুলে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, ‘দ্রুত এ সংকট কাটিয়ে উঠবো। আগামীতে নিয়োগ হলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে, এসব বিদ্যালয় পুরোদমে চালু করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি