রাজবাড়ীতে ভুয়া চিকিৎসক আটক, ২০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ২১:১৬আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৩৫





আটক দুজন (সামনে) রাজবাড়ী শহরে সোবাহান মণ্ডল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে শহরের নতুন বাজার এলাকার মা ও শিশু চক্ষু ক্লিনিকের মালিক আবু জাফর খানকে আটক করা হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানান রাজবাড়ী সদর থানার এসআই জাহিদুল ইসলাম।
আবু জাফর জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের ইসারত আলী খানের ছেলে এবং সোবাহান গোয়ালন্দ উপজেলার নুয়াই মণ্ডলেরপাড়ার মৃত দবির মণ্ডলের ছেলে।
জানা গেছে, মা ও শিশু চক্ষু ক্লিনিকে শনিবার (৬ জুলাই) এক রোগীর চোখের অপারেশন হয়। রবিবার সকালে ওই রোগীর স্বজন ও স্থানীয়রা ক্লিনিক ও চিকিৎসকের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে না পারলে উত্তেজিত জনতা তাদের আটক ও মারধর করে।
এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ওই দু’জনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রবিবার বিকালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ কাগজপত্র না থাকা এবং পাবনার একটি ক্লিনিকে নাক ও কানের চিকিৎসক হিসেবে সরকারি মনোগ্রামসহ প্যাড ছাপানোর কারণে ভুয়া ডাক্তার সোবাহানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে ক্লিনিকের মালিককে আটক ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য সময় দেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম