সিঁধ কেটে ঘরে ঢুকে বিধবাকে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ২০:২৭আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:১৮

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে সমেলা ভানু (৫৭) নামে এক বিধবাকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি আমির হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সমেলা ওই গ্রামের মৃত বাবর আলীর স্ত্রী।

এ ঘটনায় বুধবার (১০ জুলাই) দুপুরে নিহতের ছেলে হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বাউল বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর থেকে একটি টিনের ঘরে বেড়া দিয়ে একপাশে ওই বিধবা ও অন্যপাশে স্ত্রীকে নিয়ে থাকতো ছেলে হোসেন আলী। দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে সিঁধ কেটে বিধবার ঘরে ঢুকে শ্বাসরোধে হত্যা করে তাকে। এ সময় দুর্বৃত্তরা ওই বিধবার গলায় থাকা স্বর্ণের চেইন, পাঁচ হাজার টাকা ও সিএনজিচালিত একটি অটোরিকশার চাবি নিয়ে যায়।’

ওসি আমির হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম