পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ীতে কিশোর গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৫:২১আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৫:৩৫

র‍্যাবের সংবাদ সম্মেলন ফেসবুকে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজবাড়ীতে পার্থ আল হাসান (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে পার্থকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পার্থ পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৈরাট গ্রামের আব্দুর সালামের ছেলে। র‌্যাব-৮ এর ফরিদপুর অঞ্চলের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানিয়েছেন।

এতে বলা হয়েছে,  র‌্যাব-৮ এর সাইবার মনিটরিং সেল কিছু দিন আগে পার্থর ফেসবুক আইডি শনাক্ত করে। বেশ কিছুদিন ধরে এটি পর্যবেক্ষণে রাখা হয়। পার্থ তার আইডি ব্যবহার থেকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গুজব সৃষ্টি করে জনমনে ভীতি সঞ্চারসহ আইনশৃঙ্খলা বিরোধী কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি পার্থ তার আইডি থেকে পোস্ট দেয়, পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে। এজন্য দেশের বিভিন্ন স্থান থেকে মাথা কেটে আনা হচ্ছে। তিনি সবাইকে তার পোস্টটি শেয়ারের আহ্বান জানায়। পরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ দল রাজবাড়ীর পাংশা থানার বয়রাট গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। এসময় গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত মোবাইল সেটসহ তাকে গ্রেফতার করা হয়।

পার্থের বিরুদ্ধে পাংশা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/৩১ ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের