কালিহাতীতে সেতু দেবে যাওয়ায় উত্তরের পথে ট্রেন চলাচলে সতর্কতা

টাঙ্গাইল প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৮:২৯আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৮:৪০

ধীরগতিতে চলছে ট্রেন (ছবি– প্রতিনিধি)

গত কয়েকদিনের ভারী বর্ষণে টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী রেলসেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ অংশ দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে রেললাইনের ওই অংশে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

পৌলী রেলসেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ অংশ দেবে যাওয়ায় আজ শুক্রবার (১২ জুলাই) সকাল থেকেই মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই মেরামতের কাজ সম্পন্ন হবে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, ‘ভারী বর্ষণে সেতুর নিচের মাটি সরে গেছে। এতে সাবধানতার জন্য ওই সেতুর ওপর দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ওই অংশে চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই মেরামত কাজ শেষ হবে।’

মেরামতের কাজ চলছে (ছবি– প্রতিনিধি)

২০১৭ সালে ২০ আগস্ট এই রেলসেতুটির দক্ষিণ পাশের অ্যাপ্রোচ অংশে ৩০ মিটার ধসে যায়। ওই সময় স্থানীয়দের সতর্কতা ও তৎপরতায় ঢাকাগামী নীলসাগর ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি